শ্রীমঙ্গলে কথিত ৭ পীরের মাজার ভূয়া, কার্যক্রম বন্ধের নির্দেশ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কথিত সাত পীরের মাজারের কার্যক্রম বন্ধে নিষেধাজ্ঞা দিয়েছে শ্রীমঙ্গল পুলিশ প্রশাসন। শনিবার সন্ধায় শ্রীমঙ্গল থানার এস আই রাব্বি মাজারের কথিত খাদেম মোতাহিরকে তার মাজারের কর্মকান্ড বন্ধের নির্দেশ দিয়েছেন।
এস আই রাব্বি জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয় অতীতে পূর্ব শ্রীমঙ্গলে কোন ৭ পীরের মাজার ছিল না, এটি একটি কল্পিত ও ভূয়া মাজার। এই মাজারের কার্যক্রম বন্ধের নির্দেশ রয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মাজার বন্ধের বিষয়টি মোতাহির সহ তার অনুসারীদের তিনি জানিয়েছেন।
তিনি আরো জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তা তদন্তে নামে। তাদের তদন্তে উঠে আসে এটি ভূয়া। তাই প্রশাসন এই মাজারের কার্যক্রম চালাতে নিষেধাজ্ঞা দেয়।
উল্লেখ্য উপজেলার সদর ইউনিয়নের লালবাগ গ্রামের মনাইউল্লাহ উচ্চ বিদ্যালয়ের পাশে মৃত নূর মিয়ার ছেলে মোতাহির তার নিজের বসত ভিটায় নূরে দরবারিয়া নামে ৭টি কবরস্থান বানিয়ে কাল্পনিক ৭ পীরের মাজার নাম ধারণ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। এতে এলাকার শান্তি শৃংখলাসহ অসামাজিক কার্যলাপ বৃদ্ধি পেলে এ ব্যাপারে এলাকায় সর্বস্তরের লোকজন এই অবৈধ কার্যক্রম বন্ধে ক্ষোব্ধ হয়ে উঠে। এতে এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং পুলিশ প্রশাসন উভয়পক্ষের লোকজনকে শান্ত রাখার চেষ্ঠা করে।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed