Main Menu

গাজীপুরে কাভার্ড ভ্যান-লেগুনার সংঘর্ষে তিন কলেজছাত্রীসহ নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের মাষ্টারবাড়ি এলাকায় কাভার্ড ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ কলেজছাত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

এঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। এখনো নিহতদের পূর্ণ নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নাওজোর হইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া পাঁচটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed