সিলেটে পল্লী কবি জসীম উদ্দীন স্মরণ সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলা সাহিত্যে কবি জসীম উদদীন এক অনন্য প্রতিভা। আমাদের গ্রামকে জানতে হলে তাকে জানতে হবে। তিনি আধুনিক ও সব্যসাচী লেখক ছিলেন। তার প্রতিটি কাব্যে মানুষের জীবনের সুখ দু:খ, আনন্দ বেদনা, প্রেম-বিরহ জীবনচিত্র ফুটে ওঠেছে। জসীম উদদীনের সাহিত্যে পল্লীর মানুষের দু:খ-বেদনাকে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। বাংলা সাহিত্যে পল্লী কবি জসীম উদদীনের অবদান অনস্বীকার্য।
সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোগে কবি জসীম উদদীন এর স্মরণ সভা আলোচনাকালে প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল লে. কর্ণেল (অব.) এম. আতাউর রহমান পীর একথা বলেন।
নগরীর ইলেকট্রিক সাপ্ল¬াই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ ভবন মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় সিলেট মোবাইল পাঠাগার ৬৩৮ তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন এডভোকেট মো: আব্দুল মালিক। কবি জসীম উদ্দীনের জীবন ও কর্ম নিয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন হুসাইন মুহাম্মদ ফাহিম। সভায় আলোচনায় অংশ নেন, প্রবীণ ক্রীড়া সাংবাদিক আলী আশরাফ চৌধুরী খালেদ, কবি এখলাসুর রহমান, কলামিস্ট মো: আব্দুল হক, লিটল ম্যাগ পলিমাটি সম্পাদক কবি বাশীরুল আমিন ও কবি মাহফ%8
Related News
সন্তানের মুখে মায়ের গল্প
মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশালRead More
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More



Comments are Closed