শ্রীমঙ্গলে বাড়ির সদস্যদের অজ্ঞান করে মালামাল চুরি
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাস্টারপাড়া আবাসিক এলাকায় পরিবারের সদস্যদের স্প্রে’র মাধ্যমে অজ্ঞান করে ঘরের মালামাল চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা আলমারি ভেঙে সোনা, নগদ অর্থ নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে। রোববার সকালে স্থানীয়রা চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন- ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তুষার দাস, তার স্ত্রী সম্পা দাস ও মেয়ে বিনতা। তবে তাদের দেড় বছরের ছেলে তৃণাব সুস্থ রয়েছে।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed