ধোপাগুলে মালিক শ্রমিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদের প্রতিবাদে সিলেট সদর উপজেলার ধোপাগুলে মানববন্ধন করছেন মালিক শ্রমিক ও এলাকাবাসী। রোববার সকালে সিলেট সদর উপজেলার ধোপাগুলে পয়েন্টে পালিত হয়। আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদের কারণে বেকার হয়ে পরছে হাজার হাজার শ্রমিকরা। শ্রমিকদের রুটি রুজির কথা ভেবে বিকল্প কোন কর্মসংস্থান তৈরী না করা পর্যন্ত স্টোন ক্রাশার কোম্পানীগুলো অপসারন না করার আহবান জানান। শ্রমিকরা যাতে অনাহার-অর্ধহারে দিন কাটাতে হচ্ছে স্টোন ক্রাশার মেশিনে কজ করা শ্রমিকরা। ধোপাগুলের শ্রমিক ও স্টোন ক্রাশার মালিক ও শ্রমিকদের আয়োজনে মানববন্ধনে এমন কথা বলেন বক্তারা। মানববন্ধনে পাথর ব্যবসায়ি সমিতির আহবায়ক হাজী নাসির উদ্দিনের সভাপতিত্বে পাথর ব্যবসায়ি সমিতির সদস্য সচিব সৈয়দ সালেহ আহমদের শাহনাজের পরিচালনায় মানববন্ধনে অংশ নেন সহশ্রাধিক শ্রমিক ও পাথর ব্যবসায়িরা। এসময় শ্রমিক ও ব্যবসায়িরা অনতিবিলম্বে স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ বন্ধের আহবান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, পাথর ব্যবসায়ি সমিতির সাবেক সভাপতি উসমান মিয়া, সাবেক সভপাতি শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সদস্য আজার মিয়া, শাব্বির আহমদ, হাজী আব্দুল খালিক, বিমানবন্দর থানা ব্যবসায়ি সমবায় সমিতির লি. এর সভাপতি মো. আব্দুল হক, সহ-সভাপতি মো.মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হানিফ আলী, কোষাধক্ষ্য মো. মোক্তার হোসেন, সদর ট্রান্সপোর্ট ব্যবসায়ি সমিতির সভাপতি সোলেমান মিয়া, সহ সভাপতি আব্দুস শহীদ, খাদিম নগর যুব কল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফয়সল কামরান হেলাল, গোধূলী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নূরুল আমিন, সাধারণ সম্পাদক কবির হোসেন, হাজী রফিকুল ইসলাম, হাজী মখলিছুর রহমান, লাল মিয়া, হাজী মশ্রব আলী, আব্দুল আলী, হাজী ময়না মিয়া, জয়নাল মিয়া প্রমুখ।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed