ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন
আনোয়ার হোসেন রনি ছাতক থেকে: অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনে তিন বছর মেয়াদি ৯ সদস্যের এ কমিটি গঠন করেন।
কমিটিতে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতাউর রহমানকে সভাপতি এবং চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করেন।
গত ১০ আগস্ট দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুবেল আহমেদ কমিটিটির অনুমোদন দেন।
কমিটির সহ-সভাপতি করা হয়েছে সাকির আমিন ও এনজিওকর্মী সীমা আক্তার ডলিকে। সদস্যরা হলেন—শিক্ষিকা ফাতেমা বেগম, ব্যবসায়ী ছায়েদ মিয়া, আলহাজ্ব ফারুক আহমদ চৌধুরী, মো. মনোহর আলী এবং চিকিৎসক বিপন কৃষ্ণ দাস।
সংশ্লিষ্টরা জানান, নবগঠিত কমিটি শুধু দুর্নীতিবিরোধী প্রচার-প্রচারণায় সীমাবদ্ধ না থেকে সমাজে সততা, স্বচ্ছতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবে। পাশাপাশি দুর্নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং সামাজিকভাবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও কার্যকর ভূমিকা রাখবে কমিটিটি।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed