Main Menu

মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা বিপুল পরিমাণ চকলেট ও বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দিবাগত রাতে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে এসব অবৈধ চকলেট ও কসমেটিক জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ ভ্যানটি সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে ভারতীয় পণ্য নিয়ে আসে মৌলভীবাজার শহরের একটি কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়ার জন্য। পুলিশ পিকআপ ভ্যানে থাকা মুরগির খাঁচার নিচ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের চকলেট, বিভিন্ন ধরনের কসমেটিক উদ্ধার করা করে। এ ঘটনায় গাড়িচালককে আটক করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আনার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed