সিলেটে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অনলাইন জুয়া চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৯ জানিয়েছে, শুক্রবার (৮ মে) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
র্যাব-৯ এর একটি আভিযানিক দল জানায়, দক্ষিণ সুরমা থানার কদমতলী পয়েন্ট এলাকায় অবস্থানকালে গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, জিঞ্জির শাহ মাজারের উত্তর পাশে কয়েকজন অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে জড়ো হয়েছে। পরে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ছয়জনকে আটক করা হয়, তবে আরও আট থেকে দশজন পালিয়ে যায় বলে জানানো হয়।
আটককৃতরা হলেন সিলেটের দক্ষিণ সুরমা থানার ন-ভাগ এলাকার মৃত সুরুজ আলীর ছেলে জুনেদ আহমদ (৩৭), খোজারখলা এলাকার বাবুল মিয়ার ছেলে লিটন আহমদ (২৮), সাধুর বাজার এলাকার সুজন মিয়ার ছেলে আকাশ মিয়া (২০), মোগলাবাজার থানার ভগতিপুর এলাকার মৃত আকবর আলীর ছেলে রায়হান আহমদ (২২), জকিগঞ্জ উপজেলার মামুরাখালী এলাকার মৃত তরজী মিয়ার ছেলে বাছন আহমদ (৫৬) এবং দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মৃত চুনু মিয়ার ছেলে আলাউদ্দিন (৩৬)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে, তারা ‘শিলং তীর প্রেডিকশন’, ‘নাইট তীর’, ‘শিলং তীর লাইভ’, ‘নাইট ইন্ডিয়া তীর’সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে মানুষকে ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে যুক্ত করত এবং এর মাধ্যমে কমিশন পেত। তাদের কাছ থেকে দুটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যেখানে অনলাইন জুয়ার সংশ্লিষ্ট আলামত পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
র্যাব আরও জানায়, এসব অনলাইন জুয়ার বোর্ড বিদেশ থেকে পরিচালিত হয় এবং স্থানীয়ভাবে সংগ্রহ করা অর্থ বিকাশসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পাঠানো হতো।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি এ ধরনের অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed