শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে দুই তেল ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি উপজেলার বিভিন্ন তেল পাম্প ও ডিপোতে প্রশাসনের তদারকি জোরদার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন। অভিযানে শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামে দুই ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই দুই প্রতিষ্ঠানে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের প্রমাণ পাওয়া যায়। জব্দকৃত তেল ও গ্যাস ফায়ার সার্ভিসের জিম্মায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মজুদ ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান বজায় থাকবে।
Related News
কমলগঞ্জে বাজার নির্বাচনে পরাজয়ের পর হার্ট অ্যাটাকে মৃত্যু পরাজিত প্রার্থীর
Manual1 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতিরRead More
কমলগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন করা নারীসহ ৩ বাংলাদেশি আটক
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃকRead More



Comments are Closed