হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বৈদ্যুতক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মো. জামাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন গঙ্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া জেলার বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের আব্দুল মতিনের ছেলে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই আলী আকবরসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হবিগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পরিচয় শনাক্ত করে। নিহত জামাল মিয়ার বড় ভাই কামাল মিয়া ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত করেন।
ঘটনাস্থলে পুলিশকে সহযোগিতা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. ময়না মিয়াসহ স্থানীয় লোকজন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামাল মিয়া গভীর রাতে ট্রান্সফরমার চুরি করতে বিদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে মারা যান। তার ডান হাতের কিছু অংশ আগুনে পুড়ে গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
Related News
সাতছড়ি জাতীয় উদ্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরের কয়েকটি অবৈধRead More
হবিগঞ্জে বন্যার্ত ৫শ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠনRead More



Comments are Closed