মৌলভীবাজারে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি মাছুম আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন হাজী এম এ মালিক আছকিরুন্নেছা সুন্নিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মাছুম আহমেদ একই এলাকার প্রতিবেশী হওয়ায় প্রায়ই ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করতেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ ডিসেম্বর ২০২৫ দুপুরে বাড়ির পাশের একটি ভবনের ছাদে ধান শুকাতে গেলে অভিযুক্ত সেখানে গিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একই দিন সন্ধ্যায় ভুক্তভোগী বাড়ির হাঁস–মুরগির ঘরে গেলে অভিযুক্ত আবারও সেখানে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। পরে ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর আসামিকে গ্রেফতারে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণ পাবই এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র পলাতক আসামি মাছুম আহমেদ (৩০)-কে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার গোপালনগর এলাকার বাসিন্দা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫)-এর ৯(১) ধারায় দায়ের করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Related News
কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
Manual6 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখেRead More
কমলগঞ্জে দুই খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
Manual1 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ওRead More



Comments are Closed