কমলগঞ্জে “পাঙাল সাহিত্য” সংসদের অভিষেক-২০২৫ অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে বসবাসরত একমাত্র মুসলিম নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী মণিপুরি মুসলিম বা পাঙাল সম্প্রদায়ের মণিপুরি ও বাংলা সাহিত্য চর্চার প্লাটফর্ম পাঙাল সাহিত্য সংসদের যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় আদমপুর তেতইগাঁও মণিপুরি কালচারাল কমপ্লেক্সের হলরুমে সংগঠনের সভাপতি কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কবি হুমাযুন রেজা সোহেলের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বরেণ্য কবি ও লোকগবেষক ড.আবুল ফতেহ ফাত্তাহ।
বাংলা ও মণিপুরি ভাষার কবি ও লেখকদের উপস্থিতিতে পাঙাল সাহিত্য সংসদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আব্দুল মজিদ চৌধুরী, লেখক ও গবেষক হাজী আব্দুস সামাদ, ভারতের প্রখ্যাত লেখক ও গবেষক ড. আবুল খায়ের চৌধুরী, এডভোকেট এম. এম. আহমদ, সংগঠক ও সমাজকর্মী প্রকৌশলী মো. রেজাউল করিম, বাংলা একাডেমির ফেলো কবি এ, কে, শেরাম, লেখক-গবেষক আহমদ সিরাজ, কবি ও লেখক আকমল হোসেন নিপু ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।
অনাড়ম্বর এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, স্মারক সংকলন ‘খোন্থোক” ও কবি রওশন আরা বাঁশীর মণিপুরি ভাষায় লিখিত “নীংশিংবগী ঈথক ইপোম” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ভারত থেকে আগত প্রখ্যাত লেখক ও গবেষক ড. আবুল খায়ের চৌধুরী, এডভোকেট এম এম আহমদ, সংগঠক ও সমাজকর্মী প্রকৌশলী মো. রেজাউল করিমকে পাঙাল সাহিত্য সংসদের পক্ষ থেকে সন্মানানা স্মারক প্রদান করা হয়।
Related News
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More
সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন
সালেহ আহমদ (স’লিপক): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাRead More



Comments are Closed