কমলগঞ্জে টাকা পাওনা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানে স্বাধীন পাল (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনায় পুলিশ ঘাতক মাহি ইসলামকে মঙ্গলবার সকালে আটক করেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে মৃর্ত্তিঙ্গা চা বাগানে পাট্টার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের মৃত আবজার মিয়ার ছেলে মাহি ইসলাম (১৬) বুকের বাম পাশে ছুরিকাঘাত করলে স্বাধীন পালের বাম পাজরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ঘাতক মাহি ইসলামকে আটক করা হয়েছে।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed