সিলেটে হোটেল রুম থেকে ৬ নারী-পুরুষ আটক, হোটেল সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। অতিথি নামের ওই হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশ জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সোয়া ২টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অতিথি হোটেলটির তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেলটি সিলগালা করা হয়।
আটককৃতরা হলেন শ্যামল চন্দ্র দেব (৩৫), হাবিবুর রহমান (৩৫), বুরহান উদ্দিন (২২), নাছিমা বেগম (২৮), সালমা বেগম (২৭) ও জাকিয়া আক্তার সুমা (২০)।
মঙ্গলবার সকালে এসএমপির এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে অসামাজিক কার্যকলাপের দায়ে অতিথি হোটেলটি সিলগালা করা হয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed