মৌলভীবাজারে ৬১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিজিবির অভিযানে প্রায় ৬১ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা জব্দ করা হয়েছে। এ সময় জিরা বহনকারী একটি ট্রাকসহ চালককে আটক করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের তেতুলতলা এলাকায় বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করে।
আটক ট্রাক চালক মোঃ ফরহাদ উদ্দিন (২৫) সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের দুদু মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল ভর্তি একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে উপরের অংশে বাংলাদেশি চাল এবং চালের নিচে লুকানো অবস্থায় ভারতীয় অবৈধ জিরা পাওয়া যায়। এ সময় চালকের কাছে মালামালের কোনো বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকসহ সব মালামাল জব্দ করা হয়।
তল্লাশিকালে মোট ১৩৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ ৭৫ হাজার টাকা। পাশাপাশি বাংলাদেশি ১০৫ বস্তা চাল জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed