বিশ্বনাথে ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের মোড়ক উন্মোচন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি কবি মো. রহমত আলী রচিত ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে গ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন হয়।
বিশ্বনাথ প্রেসক্লাব আয়োজিত ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোঃ আশরাফুজ্জামান পিপিএম-সেবা।
এসময় তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ ও প্রবাসের বাস্তব জীবন কাহিনী ও আমাদের আগামীর সম্ভাবনা’সহ সবকটি বিভাগের বাস্তবতাকে লেখক নিজের লেখনীর মাধ্যমে সুন্দর ও মার্জিতভাবে ফুটিয়ে তুলেছেন ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থে।
নিজের প্রতিক্রিয়ায় ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের লেখক বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি কবি মো. রহমত আলী বলেন, মৃত্যুর পরও যাতে করে মানুষের মধ্যে বেঁচে থাকতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গ্রন্থের একেকটি কবিতার সাথে একেক রকমের স্মৃতি জড়িত রয়েছে।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও তরুণ উপস্থাপিকা সুইটি আক্তার রুনার পরিচালনায় অনুষ্ঠিত ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বাংলাদেশ পয়েন্টস ক্লাবের সভাপতি কবি মুস্তাফিজুর রহমান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সভাপতি আশিক আলী, সাবেক দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাকি।
জাতীয় সঙ্গিত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, লেখকের জীবনী পাঠ করেন কবি জুবের আহমদ সার্জন। এসময় অনুষ্ঠানে সাংবাদিক, লেখক, সংগঠক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
সন্তানের মুখে মায়ের গল্প
মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশালRead More
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More



Comments are Closed