আরব আমিরাতে হৃদরোগ আক্রান্ত হয়ে কমলগঞ্জের প্রবাসীর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সৈয়দ নেছার আহমেদ (৫০) নামে মৌলভীবাজারের কমলগঞ্জের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
গত সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে খোরফাক্কান শহরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।
নিহত নেছার আহমেদ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের আসমত উল্লাহর ছেলে।
জানা যায়, প্রায় ৩০ বছর আগে নেছার আহমেদ আরব আমিরাতে যান। সেখানে একটি সরকারি স্কুলের গাড়ি চালাতেন। সোমবার রাতে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে থাকে মৃত ঘোষণা করেন সংশ্লিষ্ট চিকিৎসক। এমন হৃদয়বিদারক ঘটনায় নিজ পরিবার, এলাকা ও আত্মীয়স্বজনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নেছার আহমদের ভাতিজা সৈয়দ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাচার লাশ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। সোমবার রাতে আরব আমিরাতের খোরফাক্কান নিজ বাসায় ইন্তেকাল করেন।
Related News
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More



Comments are Closed