বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হান্স ডি স্ট্যুর এর সিকৃবি পরিদর্শন
সিকৃবি সংবাদদাদতা: বেলজিয়াম এর গেন্ট বিশ্ববিদ্যালয়ের কৃষিখাদ্য বিপণন ও চেইন ম্যানেজমেন্ট ইউনিট, কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. হান্স ডি স্ট্যুর ৪ নভেম্বর (মঙ্গলবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ( সিকৃবি) পরিদর্শন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় প্রফেসর ড. হান্স ডি স্ট্যুর বাংলাদেশের ঐতিহ্যবাহী ফল ও সবজি বাজারের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাসহ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম বিনিময় বিষয়ে আলোচনা করেন ।
সৌজন্য স্বাক্ষাৎকারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহ জাহান মজুমদার, কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক স্বরূপ বড়ুয়া ও সহকারী অধ্যাপক মায়মুনা বেগম।
Related News
শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও : বাসদ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষাRead More
মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনালRead More



Comments are Closed