মৌলভীবাজারে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সড়কের পাশ থেকে জমির মিয়া উরফে মস্তান (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জুড়ী-ফুলতলা সড়কের রত্না চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জমির মিয়া উরফে মস্তান উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রহমানের প্রথম ছেলে।
জানা যায়, জমির এক সময় ভালো ক্রিকেটার ছিল। পরে সে টাইলস মিস্ত্রীর কাজ করত। কয়েক বছর থেকে অজ্ঞাত কারনে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং দিন রাত রাস্তায় রাস্তায় ভবঘুরের মত ঘুরতে থাকে। বুধবার সকালে জুড়ী-ফুলতলা সড়কের রত্না চা বাগান জীবনজ্যোতি মাজার এলাকায় সড়কের পাশে একটি লাশ দেখতে পেয়ে পথচারীরা ফেসবুকে প্রচার করলে স্বজনরা জমিরের লাশ সনাক্ত করেন। খবর পেয়ে জুড়ী থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জমিরের মা ও ভাই আব্দুল মজিদ জানান, রাতে জমির বাড়িতে ছিল। কয়েকবার বলেছে জীবনজ্যোতি মাজারে যাবে। ফজরের পর সে বাড়ি থেকে বের হয়। সকালে লাশ পড়ে থাকার খবর পেয়ে আমরা গিয়ে সনাক্ত করি। তবে মৃত্যুটি স্বাভাবিক না দুর্ঘটনা জনিত না হত্যা তা বলতে পারব না।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।’
Related News
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী, হামলাকারী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়Read More
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ওবায়দুল্লাহ আল ইছহাক (২২Read More



Comments are Closed