সিলেটে ছাত্রলীগ কর্মীর ওপর হামলা, হাত-পায়ের রগ কর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ছাত্রলীগের এক কর্মীর ওপর হামলা চালিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ১০টার দিকে নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান।
আহত রাহাত হোসেন (২৪) নগরীর বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিমানবন্দর থানার ওসি আনিসুর রহমান বলেন, “মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় একদল লোক রাহাতের ওপর হামলা চালায়। এ সময় তার দুই পা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা। তবে কারা এই হামলা চালিয়ে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি জানান, আহত যুবক হামলাকারীদের চিনতে পারেননি বলে পুলিশকে জানিয়েছেন। তবে তার পরিবার বলছে, এ বিষয়ে তারা পরে জানাবে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed