কুলাউড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে মোছাম্মৎ হোছনা বেগম (৩৫) নামক এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত হোছনা বেগম উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং কুলাউড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। বুধবার (১৩ আগস্ট) বেলা ২টায় নিহতের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় তার স্বামী উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রুহুল আমিনের মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন শিক্ষিকা মোছাম্মৎ হোছনা বেগম। রাউৎগাও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় পৌছার পর মোটরসাইকেলের চাকায় তার ওড়না পেছিয়ে যায়। এসময় শিক্ষিকা মোটরসাইকেল থেকে পিচঢালা রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
পরে দ্রুত তাকে প্রথমে কুলাউড়া হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান। বুধবার বেলা ২টায় নিহত শিক্ষিকার জানাজা শেষে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
শিক্ষিকা মোছাম্মৎ হোছনা বেগমের এমন মর্মান্তিক মৃত্যুতে প্রাথমিক শিক্ষা বিভাগে শোকের ছায়া নেমে আসে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওেসি) মো. ওমর ফারুক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি।
Related News
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী, হামলাকারী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়Read More
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ওবায়দুল্লাহ আল ইছহাক (২২Read More



Comments are Closed