সাম্যবাদী দলের ‘প্রধান’ দিলীপ বড়ুয়া লাপাত্তা!
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) ‘প্রধান’ দিলীপ বড়ুয়াকে খুঁজে পাচ্ছেন না দলের নেতাকর্মীরা। তাই নির্বাচন কমিশনে (ইসি) দলের নেতৃত্ব দাবি করেছেন কমরেড হারুন চৌধুরী।
বুধবার (১৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
সিইসির সঙ্গে বৈঠকে দলের নতুন কমিটি ও পরিবর্তিত কাঠামো তুলে ধরেন হারুন চৌধুরী। তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি সম্মেলন করে আমাদের দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে সাধারণ সম্পাদক দলের প্রধান ছিলেন। বর্তমানে এ দলের প্রধান হবেন সভাপতি। আমরা গত ৭ ফেব্রুয়ারি কাউন্সিল করে দলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ফিরিয়ে এনেছি।
নিজেকে বর্তমান সভাপতি দাবি করে হারুন চৌধুরী বলেন, নানা কারণে দিলীপ বড়ুয়া বিতর্কিত হয়ে কোথায় আছেন, সে বিষয়ে আমরা কিছুই জানি না। তবে গ্রেপ্তার হননি তা বুঝতে পেরেছি। তিনি দেশের বাইরে আছেন, নাকি দেশে আত্মগোপনে আছেন, সেটা আমরা বলতে পারছি না।
তিনি বলেন, সিইসির কাছে আমরা আগামী নির্বাচনে পেশিশক্তি, টাকার খেলা ও ডিক্লারেশন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা) বন্ধ করা ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছি।
দিলীপ বড়ুয়া দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী ছিলেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed