বড়লেখায় মেয়ে পানি আনতে গিয়ে দেখল ঝুলছে বাবার লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে সুরেশ মুন্ডা (৬১) নামে এক চা শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৮ আগস্ট) তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ ১০ নম্বর লাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুরেশ মুন্ডা স্থানীয় রঘু মুন্ডার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সেদিন রাতেও তিনি মেয়ে ও নাতনিকে নিয়ে রাতের খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাতের একপর্যায়ে নাতনির তৃষ্ণা পেলে তার মা বেলবতি মুন্ডা পানি আনার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিলেন।
পথে পাশের কক্ষে তিনি দেখতে পান, সুরেশ মুন্ডা গলায় দড়ি দিয়ে ঝুলছেন। রাত গভীর হওয়ায় তিনি তখন কাউকে কিছু জানাননি। পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকায় ঘটনাটি রাতেই প্রকাশ পায়নি।
শুক্রবার (৮ আগস্ট) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য সুজিত কানু পুলিশে খবর দেন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।’
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed