হবিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ নারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে পাঁচ কেজি গাঁজাসহ আছমা আক্তার (৪২) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন শ্যামলী পরিবহনের বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আছমা বরিশালের লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল মতিনের মেয়ে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ এ কে এম শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়।
পরে আইনি প্রক্রিয়ার জন্য তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
চুনারুঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে রানীগাঁও ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে হৃদয় মিয়া (২০) নামে এক যুবকRead More
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More



Comments are Closed