Main Menu

শ্রীমঙ্গলে বিপুল জাল টাকার নোটসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার দেশীয় জাল নোট ও ভারতীয় রূপিসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটককৃত যুগেন্দ্র মল্লিক (৪১) শ্রীমঙ্গল থানাধীন ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় মৃত দেবেন্দ্র মল্লিকের ছেলে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২১ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানাধীন ২ নম্বর ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিক (৪১)কে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তার গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল বাংলাদেশি টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, তার বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।

Share





Related News

Comments are Closed