হবিগঞ্জে সীমান্তে গরুসহ ৪৪ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে এলাকায় পৃথক ছয়টি অভিযানে ভারতীয় গরুসহ প্রায় ৪৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার গুইবিল, সাতছড়ি, তেলিয়াপাড়া, মনতলা, হরিণখোলা ও বাল্লা সীমান্ত ফাঁড়ির সদস্যরা পৃথক ছয়টি অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় নয়টি গরু, বিপুল পরিমাণ শাড়ি, মদ, গাঁজা, চিনি ও মশার কয়েলসহ চোরাচালান পণ্য জব্দ করা হয়।
অধিনায়ক তানজিলুর রহমান বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের দুর্গম এলাকাগুলোতে ছয়টি সীমান্ত ফাঁড়ি এসব অভিযান চালায়। উদ্ধার সব মালামাল ও গরুর আনুমানিক মূল্য ৪৪ লাখ ৩৫ হাজার ৩২০ টাকা। এসব পণ্যে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এছাড়া একই সময়ে শ্রীমঙ্গলের সিন্দুরখান সীমান্ত থেকে ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চিনি ও ৪৭ বোতল মদ জব্দ করে বিজিবি।
সবকটি অভিযানের ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে আলাদা আলাদা মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed