কুলাউড়ায় আ’লীগ নেতা নবাব আলী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামীলীগ নেতা নবাব আলী সাজ্জাদ খাঁনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন এলাকা থেকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই সুজন তালুকদার ও মোস্তাফিজুর রহমানসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নবাব আলী সাজ্জাদ খান উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় থানায় মামলা রয়েছে। ওই মামলায় আওয়ামীলীগ নেতা সাজ্জাদ খানকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed