হবিগঞ্জে যুবলীগ ও শ্রমিকলীগের দুই নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় যুবলীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত দুই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য মোঃ নানু মিয়া (৪৫) এবং চুনারুঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ দেলোয়ার হোসেন (৩৫)। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান- গত ১৮ ফেব্রুয়ারি সারাদেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ওইদিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় (১৯ ফেব্রুয়ারি) গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। এ ঘটনার তদন্তে নানু মিয়ার সম্পৃক্ততা পাওয়ায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে- চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুর আলম জানান- চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র। গ্রেফতারের পর বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওসি বলেন- অভিযান অব্যাহত থাকবে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed