কুলাউড়ায় মায়ের উপর অভিমান করে ছেলের আত্নহনন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় গলায় ফাঁস লাগিয়ে অলিউর রহমান কাওসার (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।
বুধবার (১৯ জুন) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাঁওয়ে ওই তরুণের ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কাওসার ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থ বিষয়টি নিশ্চিত করে জানান, মানসিক ভারসাম্যহীন কাওসার বুধবার সকালে মায়ের কাছে কিছু টাকা চেয়েছিলেন। তার মা টাকা না দেওয়ায় অভিমান করে পরিবারের অজান্তে দুপুরের কোনো একসময় ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed