সিলেটে বন্যা পরিস্থিতিতে শাবি’র ক্লাস হবে অনলাইনে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বন্যা পরিস্থিতি বিবেচনা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্লাসসমূহ অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, সিলেটের বন্যা পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিভাগের পরীক্ষাগুলো পুনর্নির্ধারণ করতে ক্লাস রিপ্রেজেনটেটিভদের (সিআর) সাথে আলোচনা করে বিভাগ সিদ্ধান্ত নেবে।
এছাড়া আগামী ২৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম যথারীতি শুরু হবে বলে জানানো হয়।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed