Main Menu

গোয়াইনঘাটে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বগাইয়া হাওর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল বগাইয়া হাওর গ্রামের মন্নান মিয়ার ছেলে। সে পেশায় একজন দর্জি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে জুয়েল নৌকাযোগে ঘুরতে যায় বগাইয়া হাওরে। এসময় স্থানীয় মধ্যেপাড়া ক্লাব ঘরের সামনে বিদ্যুৎ সঞ্চালন লাইনে জড়িয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed