মৌলভীবাজারে কাউন্সিলরের বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর দিলারা রহমানের বাসা থেকে জগলু মিয়া (২৫) নামে এক গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্শিজোড়া এলাকার মো. মোছাব্বির মিয়ার ছেলে।
বুধবার (০৫ জুন) সকালে পৌর শহরের সৈয়ারপুর এলাকার সাবেক কাউন্সিলরের বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক কাউন্সিলর দিলারা রহমানের গাড়িচালক জগলু মিয়া ওই বাসার তিনতলার জেনারেটরের পাশের রুমে থাকত। ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed