কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের তৈমুরনগর গ্রামের একটি বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তিনি তৈমুর নগর গ্রামের মো. মাসুক মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
বুধবার (৫জুন) সকাল ৭টার দিকে গৃহবধূর শ্বশুরবাড়ি তৈমুরনগর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানজিনা আক্তার (২২) ঐ ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামের নোয়াব আলী’র মেয়ে। তিনি ১ মেয়ে ও ১ ছেলে সন্তানের জননী ছিলেন।
স্থানীয়রা জানান, ঘটনার আগের দিন মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় রান্না-বান্না নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে তানজিনার স্বামী অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বাজারে চলে যান। রাতে বাড়িতে ফিরে স্বামী-স্ত্রী এক কক্ষে ঘুমালেও সকালে অন্য একটি কক্ষে তানজিনার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার শ্বশুর বাড়ির লোকজন আশপাশের মানুষদের ডাক দেন। পরে পুলিশকে খবর দিলে নিহতের স্বজনদের সহযোগিতায় লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের ভাই ইসমাইল জানান, দীর্ঘদিন ধরে স্বামীর সাথে আমার বোনের মনোমালিন্য ও পারিবারিক কলহ চলছিল। এর আগেও স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করা হয়। সেই মামলায় দেড়মাস জেল খেটেছে তার স্বামী। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) আসাদুল ইসলাম ইকবাল জানান, তানজিনা আক্তারের শ্বশুর বাড়ীর একটি কক্ষের লোহার এঙ্গেলের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ স্বজনের সহযোগিতায় উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, তবে আমরা চেষ্টা করছি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed