কুলাউড়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে পারুল বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগেরটেকি এলাকার রেললাইন থেকে নিহতের মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ।
নিহত পারুল বেগম উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার এলাকার বাসিন্দা মো. ফারুক মিয়ার স্ত্রী।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো.হেমায়েত হোসেন বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুরের দিকে বাগেরটেকি এলাকায় পৌঁছলে ট্রেনের নিচে ঝাঁপ দেন পারুল বেগম। এতে তার দুই হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা থেঁতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই পারুলের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ধারণা করা যাচ্ছে- পারিবারিক কলহের কারণে পারুল বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More



Comments are Closed