দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
বৈশাখী নিউজ ডেস্ক: দুদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমেছে। ভরিতে ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
রোববার (২৬ মে) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
এর আগে, গত ২৩ মে টানা ৬ দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমে। এদিন ভরিতে ১ হাজার ৮৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
Related News
দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশেRead More
সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিগারেট, ওষুধ ও মোবাইল ফোনসহ ১১ খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকRead More



Comments are Closed