জিয়ার শাহাদাতবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির ২দিনের কর্মসূচী
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২দিনের কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি।
কর্মসূচীর মধ্যে ৩০ মে (বৃহস্পতিবার) নগরের দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে বিকেল ৪টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এসময় হল প্রাঙ্গণে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে জিয়াউর রহমানের জীবনী নিয়ে বিভিন্ন গ্রন্থ প্রদর্শন করা হবে।
এছাড়া ৩১ মে (শুক্রবার) মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হবে।
যথা সময়ে উপস্থিত থেকে দুইদিনের পৃথক কর্মসূচীকে সফল করার জন্য সিলেট মহানগর বিএনপি এবং মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠন, ৪২টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed