Main Menu

রাজনগরে ভাইয়ের কুড়ালের আঘাতে ভাই খুন

রাজনগর সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগরে পবিত্র শবে বরাতের দিনে ছোট ভাইয়ের কুড়ালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার উল্টরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মো. হোসেন মিয়াকে (৩০) নিজ ঘরে তারই ছোট ভাই কলেজছাত্র আবুল হোসেন মুকিদ কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। এতে হোসেন গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অস্থায় দুুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এদিকে, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে- বিষয়টি জানা যায়নি। এ বিষয়ে পরিবারের কেউ মুখ খুলছেন না।

তবে স্থানীয় একটি সূত্রে জানা গেছে, নারীঘটিত কারণে উভয়ের মধ্যে বিরোধ চলছিলো। এ কারনেই তাকে আঘাত করে হত্যা করা হতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার। তিনি বলেন- এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Share





Related News

Comments are Closed