গ্যাস লোড বাড়ানোর দাবিতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলায় সিএনজি চালিত সকল যানবাহনের সিএনজি লোডিংয়ে সকল সংকট ও প্রতিবন্ধকতা দূর করার দাবিতে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের ডাকে রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরীর কোর্ট পয়েন্টে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেটে গ্যাসের লোড বৃদ্ধি ও সংকট সমাধানের লক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সিলেটের মানুষ গ্যাসে সংকটের কারণে দুর্ভোগে রয়েছে। বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্ট দাড়িয়ে থেকে গ্যাস পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। বিগত কয়েক বছর থেকে গ্যাসের সংকট সমাধানের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক স্থানীয় মন্ত্রী, এমপিদের অবহিত করার পরও কোন সমাধান হচ্ছে না।
বক্তারা আরো বলেন, সিলেট বিদ্বেশীদের কারণে সিলেটের মানুষ গ্যাস থেকে বঞ্চিত হচ্ছে। সিলেট গ্যাস উৎপন্ন হয় অথচ সিলেটের মানুষ গ্যাস পায় না। বাংলাদেশের কোন জেলা এই গ্যাস সংকট নেই, শুধু সিলেটে। এছাড়াও বিভিন্ন সময় গাড়ি পুড়ানো, মামলায় শ্রমিকদের জড়িয়ে মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে কিছু প্রশাসনের কর্মকতা। শ্রমিকদের হাতে হাতকড়া পড়ালে দেশ অচল হয়ে পড়বে। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে গ্যাসের লোড বৃদ্ধি ও সংকট সমাধান না হলে ২৮ ফেব্রুয়ারীর থেকে সিলেট জেলার সকল সড়ক পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি পালন করার আহবান জানান।
সিলেট জেলা সড়ক পরিবহন বিভাগ কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম এর সভাপতিত্বে ও সিলেটে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক মো. মাহবুব মিয়া মবুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেটে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদ, সিলেট জেলা ট্রাক পিকাপ কার্ভার ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ, মাক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সিলেট জেলা ইমা, লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইনছান আলী, সিলেট জেলা সিএনজি আটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা সিএনজি আটোরিক্সা শ্রমিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন আবুল হাসনাত, হারিছ আলী, আব্দুস শহিদ, শাহ রিপন, মকবুল হোসেন বাদল, শাহাব উদ্দিন, মোহাম্মদ আলী, কেন্দ্রীয় নেতা আলতব চৌধুরী, এম বরকত আলী, রাজ আহমেদ, লিটন আহমেদ এপলো সহ সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed