সিলেটে ৩ ছিনতাইকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।
গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরের বন্দরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের এয়ারপোর্ট থানাধীন লাখাউড়া গ্রামের মৃত শহীদ আহমদের ছেলে মো. আমিন আহমদ (৩১), মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বাদেউবাটা গ্রামের মো. হেলিম মিয়ার ছেলে মো. ফজলু মিয়া (৪৯) ও সুনামগঞ্জ জেলার দিরাই থানার দাউদপুর গ্রামের মো. আজমান আলীর ছেলে মাহমুদুল হাসান রনি (৩৪)।
গ্রেফতারকালে কাছ থেকে ধারালো চাকু ও ছিনতাই কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ।
পরে তাদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে নির্মিত হবে পার্ক ও জাদুঘর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বুক থেকে এবার সরে যাচ্ছে পুরোনো কারাগারের দেয়াল। সেই জায়গায়Read More
সিলেট মহানগর বিএনপির প্রবাসী ৩ উপদেষ্টার পদ স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: যথাযথ বিধিসম্মত না হওয়ায় সিলেট মহানগর বিএনপির তিন জন প্রবাসী উপদেষ্টার পদRead More



Comments are Closed