চা বাগান থেকে নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাত এক নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ওই উপজেলার কামাইছড়া চা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, কেউ হয়তো পুড়িয়ে হত্যার পর লাশটি এখানে ফেলে গেছে। নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, তাকে অন্য কোথাও হত্যার পর এখানে গুম করার উদ্দেশ্যে হয়তো পুড়িয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে কামাইছড়া চা বাগানে এক নারীর আগুনে পোড়া বিভৎস লাশটি দেখতে পায় স্থানীয়রা। তারা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed