এইচএসসি’র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাশ ১১৩৯ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১১টি শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করা ৭ হাজার ২০৯ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। যার মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬১৫ জন শিক্ষার্থী, ফেল থেকে পাস করেছেন ১ হাজার ১৩৯ জন শিক্ষার্থী, আর ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন এক শিক্ষার্থী।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়।
সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সিলেটে ফলাফলে পরিবর্তন এসেছে মোট ১১৫ জন শিক্ষার্থীর। যার মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩২ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। এছাড়া বাকিদের বিভিন্ন গ্রেড থেকে পয়েন্ট বেড়ে ফলাফল পরিবর্তন হয়েছে।
এ বছর বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১২৩জন। এর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৫৩৬জন। পাসের হার ছিল ৭১ দশমিক ৬২ শতাংশ।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed