Main Menu

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক শিফট ও দুই শিফটের স্কুলগুলোর জন্য আলাদা রটিন প্রকাশ করা হয়েছে। এক শিফটের স্কুলগুলো সকাল ৯টায় শুরু হয়ে চলবে সাড়ে ৩টা পর্যন্ত। আর দুই শিফটের স্কুলগুলোর ক্লাস সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল সোয়া ৪টা পর্যন্ত।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ রুটিন প্রণয়ন করেছে। তারা জানিয়েছে, ক্লাস রুটিনে পিরিয়ডের সময় ঠিক রেখে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে বিষয়ের বিন্যাস পরিবর্তন করতে পারবেন।

 

Share





Related News

Comments are Closed