কুলাউড়ায় বাল্যবিয়ে পন্ড, ১২ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের প্রবাসী আসুক মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে উপলক্ষে শুক্রবার দুপুরে বাড়িতে চলছিল উৎসবের আমেজ। বরপক্ষও চলে এসেছিল। ঠিক সেই মুহূর্তে উৎসবে ছন্দপতন। হানা দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় বিয়ের আয়োজন পণ্ডসহ জরিমানা করা হয় উভয়পক্ষকে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের প্রবাসী আসুক মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে পাবনা জেলার সুজানগর উপজেলার শাহীন আলমের অপ্রাপ্তবয়স্ক ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল।
দুপুর ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সেখানে হানা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় বাল্যবিয়ে পণ্ড করে অপ্রাপ্তবয়স্ক মেয়ের মা তাহমিনা বেগমকে ৭ হাজার টাকা এবং অপ্রাপ্তবয়স্ক ছেলের বাবা শাহীন আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাল্যবিয়ে পণ্ডসহ জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, এ রকম অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার উপস্থিত ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানাপুলিশের একটি দল সহযোগিতা করে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed