Main Menu

মদন মোহন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক হলেন আফজল

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সাংগঠনিক ইউনিট, সিলেট মদন মোহন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আফজল হোসেনকে আহবায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মদন মোহন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মোক্তার আহমেদ মোক্তারের অনুপস্থিত জনিত কারণে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে অত্র শাখার যুগ্ম আহবায়ক আফজল হোসেনকে আহবায়কের দায়িত্ব প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

Share





Related News

Comments are Closed