মৌলভীবাজারে ফেসবুকে লেখালেখির জেরে কলেজছাত্র খু ন, আটক ১
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারে ফেসবুকে লেখালেখির জেরে রেজাউল করিম নাঈম (২১) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাশের বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সোহান নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত রেজাউল করিম ওই এলাকার চেরাগ মিয়ার ছেলে সে এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।
রেজাউল করিম নাঈমের মামা শাহরুখ মিয়া জানান- মঙ্গলবার বিকালে ফেসবুকে লেখালেখি নিয়ে নাঈমের সাথে পাশের বাড়ির রনি নামের একজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে নাঈমের বাবা-মার সামনে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে য়ায়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে রাস্তায় তার মৃত্যু ঘটে।
মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed