শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন ঝাড়ু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) শাহজীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহিউদ্দিন শ্রীমঙ্গলের আমানতপুর এলাকার জালাল মিয়ার ছেলে।
জানা যায়, গত ৩১ অক্টোবর বিএনপির ডাকে অবরোধ কর্মসূচি চলাকালে মহিউদ্দিন ঝাড়ু মিয়াসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের কর্মীরা নাশকতার উদ্দেশ্যে উপজেলার বিরাইপুর এলাকায় রেললাইনের আউট সিগন্যালে মিলিত হয়ে সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা ট্রেনের ওপর পাথর নিক্ষেপ করে।
এতে ট্রেনের চালকের সামনে গ্লাস ভেঙে ক্ষতি হয় এবং যাত্রীরা ভীত ও আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি, সম্পাদকসহ ১৪ জনকে মূল এজাহারনামীয় আসামি করে ও আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ওই মামলায় যুবদল সভাপতি ৩ নং এজাহার নামীয় আসামি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed