বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আটক
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে আটক গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের উপর হামলা ও পুলিশ সদস্য হত্যা এবং অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেপ্তারে রাজধানীতে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা শাহজাহান ওমরকে আটক করা হয়।
পুলিশ জানায়, শাহজাহান ওমর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের বিভিন্ন মামলার আসামি।
গত ১৬ অক্টোবর রাজধানীর গুলশানে একটি হোটেলে বিএনপি আয়োজিত এক সেমিনারে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিজেদের ‘ভগবান’ বলে দাবি করে তার কাছে নিজেদের রক্ষার আবেদন জানিয়ে আলোচনায় আসেন বিএনপি নেতা শাহজাহান ওমর।
‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয়-আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বলেছিলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের জন্য অবতার হয়ে এসেছেন। তার তো আমাদের আরো সাহস দেওয়া দরকার, বাবারে তুই আমাদের বাঁচা, রক্ষা কর। তার বলতে হবে- আমি আছি তোমাদের সঙ্গে, তোমরাও ডেমোক্রেটিক কান্ট্রি আমরাও ডেমোক্রেটিক কান্ট্রি। পিটার হাস- বাবা ভগবান আসালামু আলাইকুম।’
গোয়েন্দা সূত্র জানায়, শাহজাহান ওমরের এমন বক্তব্যের পরই গোয়েন্দারা তার গতিবিধি নজরদারি করছিলেন। তার ওই বক্তব্য দেশকে অস্থিতিশীল করা ও সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে কি না-তাও খতিয়ে দেখা হচ্ছিল।
Related News
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More



Comments are Closed