কুলাউড়ায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপি-জামায়াতের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শহরের আউটার রেলক্রসিং থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সবাই উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন- আতিকুর রহমান, সাতির আহমদ, রাশিম উদ্দিন, সাইফুল ইসলাম, জুবায়ের আহমদ ও আব্দুল মালেক। এরমধ্যে আতিকুর ভূকশিমইল ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক এবং বাকিরা ইউনিয়ন বিএনপি-জামায়াতের নেতাকর্মী।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কুলাউড়া পৌর শহরের আউটার রেলক্রসিং এলাকায় তারা জড়ো হতে থাকেন। তাদের উদ্দেশ্য ছিলো- এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই সুজন তালুকদার তাদেরকে গ্রেপ্তার করেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More



Comments are Closed