নয়াপল্টনে সংঘর্ষে আহত যুবদল নেতার হাসপাতালে মৃত্যু: বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত এক যুবদল নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত যুবদল নেতার নাম শামীম মোল্লা।
শনিবার (২৮ অক্টোবর) রাতে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী জানান, ওই যুবদল নেতার নাম শামীম মোল্লা।
কাদের গনি বলেন, ‘শামীম মোল্লার বাবার নাম ইউসুফ মোল্লা। তিনি মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সভাপতি। আজ বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ গুলি করে। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।’
এদিকে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পারভেজ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।
এদিন বিএনপি-জামায়াতের সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন।
সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামীও একই কর্মসূচি ঘোষণা করেছে। আর আওয়ামী লীগের পক্ষ থেকে সারাদেশে শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed