জুড়ীতে জেলা জামায়াতের নায়েবে আমির গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে জেলা জামায়াতের নায়েবে আমির ও জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে জুড়ী শহর থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর জুড়ী থানায় করা পুলিশি কাজে বাধা দেওয়া, বেআইনি কাজ ও হত্যার উদ্দেশ্য আঘাত করা মামলায় ৯ নম্বর আসামি ছিলেন তিনি।
গত ৫ অক্টোবর তত্বাবধায়ক সরকারের দাবিতে জুড়ীতে মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল থেকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর আক্রমনের অভিযোগে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হবে।
Related News
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী, হামলাকারী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়Read More
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ওবায়দুল্লাহ আল ইছহাক (২২Read More



Comments are Closed